1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন হস্তান্তর। প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর।  রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার।   ঈদ আনন্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।         রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার।        জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে। রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার। নিয়ামতপুরে বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।    রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ।  

মা ইলিশ সংরক্ষণে নৌ-র‌্যালি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্যজীবীদের সচেতনতা বাড়াতে সংক্ষিপ্ত পথসভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। চাঁদপুর ও ঝালকাঠি টাস্কফোর্স কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সংরক্ষণ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত পথসভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ অক্টোবর) সকালে তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে মা ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

সংক্ষিপ্ত পথসভা শেষে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করেন টাস্কফোর্স কমিটির সদস্যরা। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনা মোহনায় নৌ-র‌্যালি বের হয়।

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের সচেতনতা বাড়াতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের পৌর মিনিপার্ক সংলগ্ন সুগন্ধা নদী থেকে র‌্যালিটি শুরু হয়ে সুগন্ধা ও বিষখালি নদীর ৫ কিলোমিটার ঘুরে একই স্থানে শেষ হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন।

এতে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধাম প্রমুখ।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে দুটি স্পিডবোট ও ৮টি ট্রলারে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের সদস্যসহ শতাধিক মৎস্যজীবী অংশ নেন। এ সময় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD