লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল
মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বুধবার (২০মার্চ) বিকেলে পাঁচটিকড়ী বাজার (হাট খোলা) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমিন মাষ্টার এর সভাপতিত্বে লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দিক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া প্রমুথ
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM