মার্চ ১৯, ২০২৫, ১১:৩৩ পি.এম
রাজবাড়ীতে ইয়ামাহা রাইডার্স ক্লাব’র ইফতার মাহফিল

রাজবাড়ীতে ইয়ামাহা রাইডার্স ক্লাব'র ইফতার মাহফিল
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাজবাড়ী পৌর শহরের রাবেয়া লাউঞ্চ এন্ড রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার, ফরিদপুর জোনের টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম, ফরিদপুর জোনের সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবন হোসাইন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে দেশের শান্তি কমনায় মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এসময় দেশের জনগণ যাতে ভালো ভাবে সাওম পালন করতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। দেশের ব্যবসা-বাণিজ্য যাতে করে ভালো ভাবে চলে সেজন্য সকলে দুহাত তুলে দোয়া কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM