মার্চ ১৯, ২০২৫, ১১:২৮ পি.এম
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, নাসরিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কেএম বেলায়েত হোসেন, উপজেলা সহকারি শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দিন রাসেলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দুদু খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম ইয়াসিন দাউদ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM