পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে আরএমপির কল্যাণ সভা; পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে নির্দেশনা প্রদান
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা আজ ১৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৪টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যাবলি এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় এসব প্রস্তাব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন, পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি ও অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়। এ উপলক্ষে পুলিশ পরিদর্শক জনাব মো: আব্দুল মতিনকে বদলি জনিত সংবর্ধনা এবং কনস্টেবল জনাব মো: জাহাঙ্গীর আলম, জনাব মো: আব্দুর রহিম মোল্লা ও জনাব মো: ইসমাইল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM