রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল এক বৃদ্ধার প্রাণ
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর পবায় ইটবাহী ট্রলির নিচে পড়ে মেম জান (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবার বায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেম জানের স্বামীর নাম মফিজ উদ্দিন। তিনি বায়া বটতলা এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পারাপার হওয়ার সময় ইটের ট্রলির নিচে পড়ে আহত হন মেম জান। পরে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন জানান, মেম জানকে ধাক্কা দেওয়া ট্রলিটি তারা শনাক্ত করতে পারেননি। আইনি প্রক্রিয়া শেষে মেম জানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM