নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ নারী আটক
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত নারী মোছাঃ রাবেয়া খাতুন (৬০)।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম আজ মঙ্গলবার ( ১৮ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানাধীন গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামে মৃত ময়েজ উদ্দিনের বাড়িতে গাঁজা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবরে পূর্বধলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ মোছাঃ রাবেয়া খাতুনকে (৬০) আটক করে। তিনি শুভখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারি নারী অবৈধ ভাবে মাদকদ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আজ মঙ্গলবার কোর্টে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM