রহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৬ মার্চ) বিকালে রহনপুর ঢাকা কোচ টার্মিনাল চত্বরে ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি আজমগীর মাস্টার এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড: মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর শাখার আমির মনিরুজ্জামান ডাবলু, বাংলাদেশ সড়ক পরিবহন বাস, ট্রাক, লরি ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও পেশাজীবি ফোরামের সভাপতি আব্দুল গনি সহ আরো অন্যরা।
ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM