সরিষাবাড়ীতে বণিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে আরামনগর বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার আরামনগর বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপিত আলহাজ্ব আজিম উদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝরু,সহ- সভাপতি শহিদুল ইসলাম শহীদ,যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রতন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক সহ বণিক সমিতির সকল সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ-সময় ইফতারের পূর্বে উপস্থিত মন্ডলীদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কয়েক হাজার রোজাদার গন ইফতারে শুরু করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM