বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর প্রতিষ্ঠার ৮ম বছর পূর্তি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, ফাতেহা পাঠ, উচ্চ ফলনশীল ও উন্নত জাতের সবজি বীজ বিতরণ।
স্টাফ রিপোর্টারঃ মোঃ রাজিবুল ইসলাম।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর প্রতিষ্ঠার ৮ম বার্ষিকী পূর্তি উপলক্ষে আজ সকালে ধানমন্ডি ৩২ নং সড়কে জাতির পিতার প্রতিকৃতিে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ। বিনম্র শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এর পর রাজধানীতে বসবাসরত সৌখিন কৃষকদের (ছাদ কৃষি) মাঝে ৩০০ প্যাকেট উন্নত জাতের ও উচ্চ ফলনশীল সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ----
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেনঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক জনাব তামজীদ বিন রহমান তূর্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ এর সন্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষণ ও অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সন্মানিত সদস্য সাবেক কেন্দ্রীয় ছাএনেতা জনাব মো. মফিজুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাএনেতা জনাব জি এইচ এম কাজল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেনঃ
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাএলীগ নেতা জনাব শেখ জামাল আহমেদ।
আরো বক্তব্য রাখেনঃ
বীর মুক্তিযোদ্ধা শেখ মো. নূর ইসলাম, সভাপতি, ঢাকা বিভাগ ও অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেনঃ
হাফেজ মো. আমির হোসেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর, ঢাকা জেলা সহ ৩০ টি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM