গোয়ালন্দে হেরোইনসহ যুবক আটক
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী হতে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম নিরব শেখ (১৯)। সে দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার বাসিন্দা চিহ্নিত মাদক কারবারি শহীদ শেখ ওরফে টুপি শহিদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে দৌলতদিয়া পতিতা পল্লীর ভিতর জনৈক হাসেম ফকিরের বাড়ির সামনে হতে নিরব শেখ (১৯) কে আটক করে থানা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত নিরব শেখের বাবা টুপি শহীদ একজন চিহ্নিত মাদক কারবারি । তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। সে সমস্থ মাদক মামলায় তিনি ইতিমধ্যে জেলও খেটেছেন বেশ কয়েকবার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM