1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

নেত্রকোণায় মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

 

নেত্রকোণায় মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহিদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো নেত্রকোণা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।

জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে নেত্রকোণা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শ্যামল কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের তত্ত্ববধায়ক এ এস এম মাহাবুবুর রহমান, নেত্রকোণা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ পলাশ মজুমদার বাপি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্তি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD