টাঙ্গাইল নাগরপুরে নির্বাচন অফিসের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ১ পর্যন্ত টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন নাগরপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. আল নোমান, সহকারী কর্মকর্তা সাবরিনা সুলতানা, কাম-কম্পিউটার অপারেটর সেলিনা আক্তার ও ডাটা এন্ট্রি অপারেটর সাকি সেব। আরো উপস্থিত ছিলেন, মো. শফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ, আলী হোসেন, আলমগীর হোসেন, মো. মাসুম আহমেদ।
কর্মসূচী পালন কালে উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. আল নোমান বলেন, নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যাক্তিগত ও গোপনীয় তথ্য কমিশনের কাছে আমানত হিসেবে সংরক্ষিত। সাংবিধানিক ভাবে কমিশন এই তথ্য অন্য কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তত্মর হলে নাগরিকদের তথ্য হুমকির মুখে পড়বে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM