রায়পুর বাজারে প্রশাসনের অভিযানে ৩ মামলায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা গুনল।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধ :
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায় রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ ১৩ মার্চ বৃহস্পতিবার রায়পুর উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে নিম্নমানের অনুমোদনহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুদ, শিশুদের জন্য তৈরিকৃত নিম্নমানের ভেজাল পণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধে *নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮* এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় *৩,৫০,০০০* টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়৷
একই সাথে দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, রায়পুর থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট মো: শাহেদ আরমান। জেলা প্রশাসক লক্ষ্মীপুর তত্ত্বাবধানে এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের স্যারের নির্দেশে পরিচালিত অভিযানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি করার বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্বারোপ করেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষও বাজারের নিয়ন্ত্রিত মূল্য পাওয়ার আশ্বাস পাচ্ছে এবং আইন অনুসারে ব্যবসায়ী মহলকে সতর্ক করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM