ভোলার দৌলতখানে বাজার মনিটরিং, ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড করলো- ভোক্তা-অধিকার
জেলা প্রতিনিধি- ভোলা:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার নূর মিঞার হাট বাজারে ভোক্তা-অধিকার এর বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অদ্য ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বাজারের মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ট্রেডার্স কে ২'হাজার টাকা, মেসার্স আদর্শ স্টোরকে ১'হাজার টাকা, হূমায়ুন পোল্ট্রিকে ১'হাজার টাকা, সবুজ পোল্ট্রিকে ১'হাজার এবং আব্দুর রব স্টোরকে ৪'হাজার টাকা ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৫'টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সর্বমোট ৯'হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহযোগিতায় উপস্থিত ছিলেন, দৌলতখান থানা পুলিশের একটি চৌকশ টিম।
অভিযান সম্পর্কে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) জানান, মাহে রমজানে ভোলার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছে। ভোক্তার স্বার্থ সুরক্ষায় এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM