
রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীরাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে নিহত আব্দুল মাজেদ খান( ২৯)সোমবার (১০ মার্চ) সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন পরিবারের বড় ছেলে আব্দুল মাজেদ খান
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত সোমবার সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি নিহত হন। মাজেদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের
সরেজমিনে নিহত মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বারান্দায় শুয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়ির উঠানে স্বজনদের আহাজারি।
এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM