মেহেরপুর জেলা যুবদলের মাস ব্যাপী ইফতার বিতরণ অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা যুবদলের পক্ষে থেকে সাধারণ মানুষের জন্য মাস ব্যাপী ইফতার বিতরণ করা হয়, সেই সাথে শিশু আছিয়া ,ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ছয়টার দিকে মেহেরপুর জেলা যুবদলের অফিস মল্লিক পুকুরের পাশে জেলা যুবদলের পক্ষে থেকে সাধারণ মানুষের জন্য মাস ব্যাপী ইফতার বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা যুবদলের পক্ষে সদস্য মেহেদী হাসান রোলেক্সে, সাইদুর রহমান লিয়াকত আলী নেতৃত্বে মাস ব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দুস্থ ও অসহায়দের মাঝে প্রায় শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারাদি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফিরোজুর রহমান ফিরোজ,যুবদল নেতা আসিফ আহসান, রাকিবুল ইসলাম রিপন তানভীর সহ, যুবদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM