1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

সাবেক ইউপি সদস্য ফেন্সিডিল সহ গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ বার পঠিত

সাবেক ইউপি সদস্য ফেন্সিডিল সহ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ষোল বোতল ফেন্সিডিল সহ সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে এবং সাবেক ইউপি সদস্য।শুক্রবার রাত সোয়া ৯ টার সময় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করে। রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুড়া গ্রামের মোঃ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে তে আসামী ষোল বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন। সে পুকুরের পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা রুজু করা রয়েছে।
ধৃত আসামী মোঃ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD