গোয়ালন্দে দূর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
''দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আঃ রহমান, টিম লিডার মো. সাবেকুল ইসলাম প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM