চারঘাট উপজেলায় ২১২ বোতল ফেন্সিডিলসহ মো. আরিফুল ইসলাম জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো. আরিফুল ইসলাম জনি বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ন্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার দিনগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট পাশুন্ডিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যে আমের বাগানে একটি পুরাতন কর্কসীটের (মাছ বহনের কাজে ব্যবহৃত) ভিতর ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM