ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষক নেটওয়ার্কের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকদের সংগঠন।
রবিবার (৯ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভ সমাবেশ করেন রাবি শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় নাট্যকলা বিভাগের অধ্যাপক কাজী সুস্মিন আফসানা বলেন,ওরা কি ঘরেও নিরাপদ? নারী তো কোথাও নিরাপদ না। যে শিশুটা ধর্ষণ হয়েছে সে তো ঘরেই হয়েছে। বর্তমান সময়ে নারীর অস্তিত্ব নিয়েই টানাটানি পরে গেছে। আমরা নারীরা আমাদের অধিকারের কোন কিছুই ছাড়বো না। সরকারের প্রতি আমার দাবি প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নারীদের সুরক্ষা সেল তৈরি করা এবং কার্যকর করা। তার পরিচালনা করবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
এসময় ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী বলেন, শুধু আছিয়ার নিপীড়ন কে বড় করে দেখলে প্রতিদিনের নিপীড়ন গুলো ঢাকা পড়ে যাবে। আছিয়ার জন্য যেমন বড় করে লড়াই করছি শুধু তা না। আমরা এর সমাধান এর জন্য লড়াই করবো। সারাদেশের নারীরা যাতে সুষ্ঠুভাবে বাচতে পারে আমরা সেরকম পরিবেশ তৈরী করতে চাই।তিনি আরো বলেন, শুধু আছিয়ার ঘটনা না যেকোনো ধর্ষণ নিপীড়ন এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি রেখে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।
এসময় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উমামা বলেন, নারীর অধিকার নিয়ে কথা বলতে এখন অনেকেই ভয় পায়। অনেকে এবিষয়ে কথা বলতে আসলে তাকে বলা হয় তুমি নারীবাদী। আমি মনে করি বর্তমানে যেসব ঘটনা ঘটছে তার মূলে রয়েছে আমাদের আদর্শের দাম্ভিকতা। আমাদের আদর্শ এতোই নড়বড় হয়ে গেছে যে সেই মজবুত জায়গাটা আর নেই। বর্তমানে যে নিকৃষ্ট ঘটনাগুলি ঘটছে সেগুলো হলো কিছু উন্মাদ মানসিকতার মানুষের কাজ। এই পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারব্যাবস্থার অবনতিই দায়ী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক - শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM