লামায় প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন
মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
লামায় ৬টি বালু পয়েন্ট জব্দ করেছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিবেশ রক্ষায় অভিযান করে চলছেন প্রশাসন। অবৈধভাবে পাহাড় কাটা, খাল ছড়া সমুহ থেকে অবাধে বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসন লাগাতার অভিযান অব্যাহত রেখেছেন।
এই ধারাবাহিকতায় শনিবার (৮মার্চ) দুপুরে সরই ইউনিয়নে ডুল খাল সরই খালসহ বিভিন্ন প্রবাহমান ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলিত ৬টি পয়েন্টে প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা লাগিয়ে দিয়েছেন।
পৃথক পৃথকভাবে অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রুপায়ন দেব।
জব্দকৃত বালুগুলো বিধি অনুযায়ী পরে নিলামে উঠতে পারে বলে সূত্র জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM