রাজশাহীতে বসতবাড়ীতে গাঁজা বিক্রয়কালে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
র্যাব-৫অদ্য ০৮ মার্চ ২০২৫ তারিখ রাত্রী-০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন বানিয়াল নামক এলাকায় অভিযান
পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোছাঃ শাবনুর @ শামনুর (৪৭), স্বামী-মোঃ বাসারত আলী, সাং-বানিয়াল, থানা-
তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গঁাজা-৯৬০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানকারী দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর
থানাধীন বানিয়াল নামক এলাকায় এক জন মহিলা মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও
পাইকারি ভাবে বিক্রয় করে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর
রাতে একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে
এবং বসতবাড়ী তল্লাশী করে ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের
মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের বসত বাড়ী থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুড়িয়া বা
পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল। তার নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM