নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান শুক্রবার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় ভারতীয় সীমান্তবর্তী বাষানকুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। অপরদিকে মাধুপাড়া বিওপির একটি টহল দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী জয়রামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
জব্দকৃত এসব মদ আজ শুক্রবার নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM