গোয়ালন্দে আফিফা এগ্রো ফার্ম এন্ড হ্যাচারীজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকায় আফিফা এগ্রো ফার্ম এন্ড হ্যাচারীজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বাদ মাগরিব বাহাদুরপুর আফিফা ফীড এন্ড মেডিসিন কর্নারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আফিফা এগ্রো ফার্ম এন্ড হ্যাচারীজের স্বত্বাধিকারী সাইফুল্লা আল কাদরী পিকুল জানান, প্রতিষ্ঠানের সাফল্য কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভাকাঙ্খী ও আত্মীয় স্বজনদের নিয়ে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এসময় তিনি সবার কাছে প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM