1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার। ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ, পাঁচ মাসেও বিচার না পাওয়ার দাবি পরিবারের চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরে মসলা ও বেকারি কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬ মার্চ (বৃহস্পতিবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে হলুদ ও মরিচের গুড়ার অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বড়গাছার আনোয়ার মসলা মিলকে (মালিক মোঃ আনোয়ার হোসেন) ২০ হাজার টাকা এবং লেবেলবিহীন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য ছাড়া ডেকোরেটেড কেক বিক্রয় বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী নারায়ণকান্দির ফাতেমা বেকারিকে (মালিক আবু মুছা) ৫ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি দঃ বড়গাছার সানফ্লাওয়ার অয়েল মিলকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন।

আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD