হাতিরদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নরসিংদর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার(৫ মার্চ)বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার হাতিরদিয়া বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ সজিব মিয়া'র নেতৃত্বে ফলের দোকান,ইফতারি দোকান,মুদির দোকান, তরকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখাতে ০২জন মুদী ব্যবসায়ীকে, মানুষের জীবন ও স্বাস্থ্যের ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রক্রিয়াকরন করিয়া রাখাতে ০১জনি মিষ্টি ও হোটেল মালিক কে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর" বিভিন্ন ধারায় ৮০০০/-টাকা জরিমানা আদায় করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM