গোয়ালন্দে নতুন পাড়া যুব সংগঠনের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন পাড়া এলাকার অসহায় ৫ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি করে চাউল, আলু, ২ কেজি করে তেল, গুড়, ১ কেজি করে মুড়ি, চিড়া, ছোলা ও খেজুর।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের পক্ষ হতে মো. রাসেল শেখ, মো. রবিন শেখ, মো. জিহাদ শেখ, মো. সাব্বির খান ও মো. জামাল শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ বাড়িতে গিয়ে তাদের হাতে পৌঁছে দেন।
সংগঠনের অন্যতম সদস্য মো. রাসেল শেখ জানান, নতুন পাড়া যুব সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছায় সেবামূলক একটি সামাজিক সংগঠন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ হতে এলাকার মসজিদ উন্নয়ন কর্মকাণ্ড, বাৎসরিক ইসলামী জলসা, খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার নিরীহ ও অসহায় ৫ টি পরিবারের মাঝে সামান্য পরিমাণে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এমন সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM