1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গোয়ালন্দে নতুন পাড়া যুব সংগঠনের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০২ বার পঠিত

গোয়ালন্দে নতুন পাড়া যুব সংগঠনের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন পাড়া এলাকার অসহায় ৫ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি করে চাউল, আলু, ২ কেজি করে তেল, গুড়, ১ কেজি করে মুড়ি, চিড়া, ছোলা ও খেজুর।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের পক্ষ হতে মো. রাসেল শেখ, মো. রবিন শেখ, মো. জিহাদ শেখ, মো. সাব্বির খান ও মো. জামাল শেখসহ সংগঠনের অন‍্যান‍্য সদস্যবৃন্দ বাড়িতে গিয়ে তাদের হাতে পৌঁছে দেন।

সংগঠনের অন‍্যতম সদস্য মো. রাসেল শেখ জানান, নতুন পাড়া যুব সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছায় সেবামূলক একটি সামাজিক সংগঠন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ হতে এলাকার মসজিদ উন্নয়ন কর্মকাণ্ড, বাৎসরিক ইসলামী জলসা, খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার নিরীহ ও অসহায় ৫ টি পরিবারের মাঝে সামান্য পরিমাণে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এমন সামাজিক কার্যক্রম আগামীতেও অব‍্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD