1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাগড়ে তুলতে হবে : বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা আব্দুল হালিম মন্ডল: বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন নামাজ রোজার মতই যাকাত আদায় করাও ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। অথচ দারিদ্র্যতা দুর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। যাকাত হলো সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা এবং এটা দরিদ্র ও হতবঞ্চিতদের হক। এই হক তাদের কাছে নির্ধারিত নিয়মে পৌঁছানো জরুরি। পবিত্র কুরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথেই যাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কুরআনে যাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সাহেবে নেসাব গনকে রমজানের শুরুতেই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দিগীতে আত্মনিয়োগ করার আহবান জানান। তিনি বুধবার দুপুরে তার কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারিদ্র বিমোচনে যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাফিজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। আরো বক্তব্য রাখেন ড. মুনিরুজ্জামান ইউসুফী, ইমাম মুয়াজি¦ন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আব্দুল কাদের, কলামিস্ট মুস্তাকিম হোসাইন। আলোচনা শেষে প্রধান অতিথি যাকাত গ্রহণ করেন ও দুস্থ্যদের মাঝে যাকাত প্রদান করেন। জেলা প্রশাসক পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন যাকাতের অর্থ গ্রহণ করবেন।

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাগড়ে তুলতে হবে : বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা

আব্দুল হালিম মন্ডল:

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন নামাজ রোজার মতই যাকাত আদায় করাও ফরজ ইবাদত।

একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। অথচ দারিদ্র্যতা দুর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই।

যাকাত হলো সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা এবং এটা দরিদ্র ও হতবঞ্চিতদের হক। এই হক তাদের কাছে নির্ধারিত নিয়মে পৌঁছানো জরুরি।

পবিত্র কুরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথেই যাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কুরআনে যাকাত প্রদানের ৮টি খাত রয়েছে।

সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে।

আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি সাহেবে নেসাব গনকে রমজানের শুরুতেই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দিগীতে আত্মনিয়োগ করার আহবান জানান।

তিনি বুধবার দুপুরে তার কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দারিদ্র বিমোচনে যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাফিজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

আরো বক্তব্য রাখেন ড. মুনিরুজ্জামান ইউসুফী, ইমাম মুয়াজি সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আব্দুল কাদের, কলামিস্ট মুস্তাকিম হোসাইন।

আলোচনা শেষে প্রধান অতিথি যাকাত গ্রহণ করেন ও দুস্থ্যদের মাঝে যাকাত প্রদান করেন।
জেলা প্রশাসক পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন যাকাতের অর্থ গ্রহণ করবেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD