1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৭৭ বার পঠিত

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৪০ জন।                  

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪০ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ২৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: আকতারুল আলম (৫৯), মো: বকুল (২৮), আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), মো: ইমরান হোসেন ইমু (৩০), মো: আবু সাঈদ (৩৫), মো: সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), মো: সুজন (৩৩) ও মো: মুনজুর (২৮)।

আকতারুল আলম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। সে শাহমখদুম থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি। বকুল মতিহার থানার মির্জাপুর এলাকার মো: জুলমতের ছেলে। সে ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। আওয়ামীলীগ কর্মী আল-আমিন বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মৃত বাবলুর ছেলে, ইমরান হোসেন একই থানার পঞ্চবটি খরবোনার মৃত সৈয়দ আলীর ছেলে, আবু সাঈদ কেদুর মোড় এলাকার মো: এনামুলের ছেলে, সেলিম হোসেন শেখের চক পাঁচানি মাঠ এলাকার মৃত আক্কাসের ছেলে, সুজন একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং মুনজুর পঞ্চবটি শ্মশানঘাট এলাকার মো: রানু শেখের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD