রাজশাহী জেলার পবা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার নিকট হতে দায়িত্ব বুঝে নেন।
নবাগত ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে তিনি ইতিপূর্বে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। নতুন দায়িত্বভার গ্রহণ করে তিনি পবা উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন। পবা উপজেলা সাংবাদিকসহ সকল পেশাজীবি মানুষ এ নবাগত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM