অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ টাকা
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:জামালপুরের
সরিষাবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটারমালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।পাশাপাশি ভেকু দিয়ে নষ্ট করা হয়েছে কয়েক লাখ টাকার কাঁচা ইট।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।এ ছাড়া ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।এ সময় তাদের সাথে ছিলেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ।অভিযানে সূবর্ণ ব্রিকস ১ লাখ,মেসার্স ঝুমুর ব্রিকস ২ লাখ,তানিম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ‘ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কোন কাজপত্র দেখাতে পারেনি।সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহের জেলা প্রশাসকের কোনো অনুমিত নেওয়া হয়নি।এমন নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM