টাঙ্গাইলের ঘাটাইলে ভোটার দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার (২ মার্চ ২০২৫) সকালে ঘাটাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী মাধ্যমে কর্মসূচির শুরু হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। যদি কখনো তাদের সাথে প্রতারণা করা হয় তাদের অধিকার লঙ্ঘন করা হয় তাহলে তারা আগামীতে কিভাবে অধিকার আদায় করতে হবে তা দেখিয়ে দিবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM