গোয়ালন্দে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
'তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বেলুন উড়িয়ে পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে মোহিত হিরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM