জয়পুরহাটে ঋণের চাপে এক অটোচালকের আত্মহত্যা।
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণের চাপে মফিক (৪০) নামে এক অটোচালক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে জেলার বম্বু ইউনিয়নের চকদাদরা গ্রামের এক মাঠে এঘটনা ঘটেছে।
নিহত মফিক হলেন জেলার সদর উপজেলার বম্বু ইউপির নামা চক গ্রামের ফজের আলী খানের ছেলে বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে অটোচালক মফিক। এরপর কিস্তি পরিশোধ করতে চাপ দেন ঋণদান প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কিস্তি পরিশোধের কোন পথ না পেয়ে রাতের আধারে মাঠের মধ্যে একটি গাছের ডালে ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন অটোচালক। স্থানীয়রা সকালে মাঠে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সেখান থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM