সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরে ৯ গ্রামে রোজা শুরু
সৌদি আরব ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের ৯টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র মোহে রমজানের রোজা। শুক্রবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায়ের মধ্যেদিয়ে তারা শুরু করেন সিয়াম সাধনার মাসের কার্যক্রম।
গ্রামগুলো হচ্ছে, শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি গ্রাম।
নকলা উপজেলার মুসল্লি রাজ্জাক মিয়া বলেন, ‘আজ এটা নতুন নয়, খুবই স্বাভাবিক বিষয়। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করি।
শেরপুরের গনি হাওলাদার বলেন, ‘আমরা প্রতি বছরই সৌদির সাথে মিল রেখে রোজা পালন করে থাকি।
সাধারণ মুসল্লিরা জানান, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় নিজেদের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবিদার নারি ও পুরুষ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা ও ঈদুল ফিতর পালন করে আসছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM