নওগাঁয় রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দোকান উদ্বোধন
মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)
পত্নীতলা : পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সদর নজিপুর নতুনহাট মোড় এলাকায় পৌর মার্কেটে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আলীমুজ্জামান মিলন।
এসময় সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশিস কুমার দেবনাথসহ সাংবাদিক সুধিজন প্রমূখ।
এখানে ন্যায্যমূল্যে গরুর গোস্ত, এবং ইফতার সামগ্রী মুড়ি ছোলা, ডিম, দুধ,চিনি, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য অন্য বাজার থেকে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরো রমজান মাস জুড়ে চলবে এ দোকান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM