নওগাঁয় দৈনিক জয়সাগর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জয়সাগর পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১মার্চ) বিকাল ৪ টায় ঐতিহাসিক পারিমহোন লাইব্রেরী অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কেটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে
দৈনিক জয়সাগর পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম কথা ও জয়সাগর পত্রিকার জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী নূরনবী (নাইস) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, ইবনুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম আর রকি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ ও চ্যানেল ২১ নিউজ নওগাঁ প্রতিনিধি মির্জা তুষার আহমেদ, দৈনিক বগুড়া প্রতিনিধি বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম,দৈনিক ঢাকা জেলা প্রতিনিধি এ কে এম ফজলে মাহমুদ চাদ, বাংলা টাইমস জেলা প্রতিনিধি সোইব খোন্দকার সাজু,দৈনিক আজকের জনকথা প্রতিনিধি মোঃইয়া কাহারুল ইসলাম নয়ন,দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি ওমর ফারুক,ওলি রেজা সহ প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM