1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হাইমচরে জাতীয় সমবায় দিবস পালিত ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস – ২০২৬ উদযাপন চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা

গোয়ালন্দে মিনিবার ফুটবল ফাইনালে ‘রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর চ‍্যাম্পিয়ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৬ বার পঠিত

গোয়ালন্দে মিনিবার ফুটবল ফাইনালে ‘রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর চ‍্যাম্পিয়ন


মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রোলেক্স ফুটবল দল বাহাদুরপুর।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর ফারুক স্মৃতি নকশীকাঁথা আয়োজিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় পরে টাইব্রেকারে রোলেক্স ফুটবল দল ১-০ গোলের ব‍্যবধানে ভাই বন্ধু একতা ক্লাবকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান।

এদিন দুজন প্রাক্তন গুণী শিক্ষক মজিবর রহমান ও আজিজুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

টুর্নামেন্টের আহবায়ক রেজিউল করিম রেজা’র সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক মজিবর রসমান, গোয়ালন্দ বাজার ব‍্যবসায়ী পরিষদ সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৌড়বীদ মো. মজিদ খান, সাবেক খেলোয়াড় জিয়াউল হাসান টিটু, মো. সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলাম, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান মানিক প্রমুখ।

ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ফুটবলার সুলতান মাহমুদ সবুজ, মো. জাহিদুল ইসলাম ও মো. জহুরুল ইসলাম।

অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রাইজমানি ও মেডেল তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD