রোজা রাখবো ত্রিশ
আব্দুস সাত্তার সুমন
রোজা আমি রাখবো মা
সাহারিতে ডেকো,
সাত বছর আমার হলো
কেন তুমি বকো?
বড় ভাইয়া রোজা রাখে
আমি কেন নই?
বান্ধবীরা সাহারিতে ওঠে
পাশের বাড়ি সই।
আমার নাকি ষাটটি রোজা
কেমন করে হয়?
তোমরা করো ত্রিশ রোজা
আমায় দেখাও ভয়।
সবার সাথে ইফতার হবে
পূর্ণ হবে রোজা,
নামাজ কালাম ইবাদতে
আছে দারুণ মজা।
তুমি এখন ছোট্ট সোনা
বড় যখন হবে,
সবার সাথে পূর্ণ সিয়াম
ত্রিশ রোজা রবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM