ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১:২৩ এ.এম
গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা

গোয়ালন্দে জামায়াতে ইসলামী'র উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বাদ আছর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ হতে এ শোভাযাত্রাটি বের করা হয়।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার রাজবাড়ীতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে সফল করতে এবং সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ার এর আগমনকে স্বাগত জানিয়ে এ শোভাযাত্রাটির আয়োজন করা হয়।
শোভাযাত্রায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম আযম, সেক্রেটারি এ্যাডঃ মোশারফ হোসেন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আইয়ুব মিয়া, ছোট ভাকলা ইউনিয়ন জামায়াতের আমির ইমরান হোসেন, জামায়াত নেতা আব্বাস হোসেন প্রমূখ উপস্হিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM