1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

১৭তম বিজেএস পরীক্ষায় রাবি শিক্ষার্থীদের বাজিমাত; স্থান পেলেন ২৮জন

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

১৭তম বিজেএস পরীক্ষায় রাবি শিক্ষার্থীদের বাজিমাত; স্থান পেলেন ২৮জন

রাবি প্রতিনিধি: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ৪০ব্যাচ থেকে ১২জন শিক্ষার্থী সহ আইন অনুষদের সর্বমোট ২৮জন শিক্ষার্থীর বাজিমাত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

সর্বশেষ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২৮জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ড. সাইদা আঞ্জু। তবে এ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানান তিনি।

তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা হলেন, শাহজাহান আলী মিলন (৫ম), ফাইকা তাহজীবা (৭ম), অনিক আহমেদ (৪৯তম), মেহেদী শান্ত(৬০), সানজিদা আক্তার সুমা(১৩), ফায়েজা ফারহানা(৪৫তম), সুবাস চন্দ্র পাল (১২তম), রাকিবুল হাসান আনন্দ (২১তম), সাদিয়া নুসরাত (৮৭তম), মাহমুদুল হাসান মুন্না (৫৩ তম), আবু ইউসুফ ফয়সাল (৩৯তম), তাসনিম রেজওয়ানা হক খান (২২তম), এম.এ. রায়হান সুপ্ত (২৭ তম), এলিনা রশীদ (৮৬তম), খাদিজাতুল কুবরা শান্ত (৯৯তম), মো. সাব্বির আলম সাজু (৩৬তম), জাহিদ হাসান (২৪তম)

এছাড়াও সোহেল রানা, গগন পাল, ওমর ফারুক, ফারহানা সুলতানা, হামিদা মাসুম লিয়া, ফারহানা বিনতে ইসলাম যাদের পজিশন জানা যায়নি। আইন বিভাগের আরেক শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে চারজন শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন
রুইমুল ইসলাম (২৬ তম), তানসেনা হোসেন মনীষা (২৫ তম), কাজী মোহাম্মদ নোমান (৩১তম) ইয়াসমিন আরা মুক্তা (৬৫ তম)।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৪জন এবং আইন ও ভূমি প্রশাসনের ৪জন সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানা যায়, এতে মোট ১০২ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম ও ১০২তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও দুইজন মিলিয়ে মোট ১০২জনকে মনোনীত করা হয়েছে।

বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়ে রাকিবুল হাসান আনন্দ বলেন, আমার সফলতার জন্য আল্লাহ তায়া’লার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমার ব্যাচ থেকে ১৫শ, ১৬শ এবং ১৭শ বিজেএস নিয়ে মোট ২৫জন সহকারী জজ হয়েছেন। যা আমাদের ব্যাচের বিশাল এক সফলতা। এছাড়াও ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে বলে আমাদের আশা। আমরা সবাই দোয়াপ্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আঞ্জু বলেন, এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ২৮জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। তবে এ সংখ্যাটি আরও বাড়বে বলে জানান তিনি।

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা এ শিক্ষকের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD