1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনায় আহত ৩০

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনায়, আহত ৩০

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসার পথে শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের ইনচার্জ মিজানুর রহমান জানান, “আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি। আল্লাহর অশেষ রহমতে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কয়েকজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আহতদের খোঁজ-খবর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত জানাব।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD