ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১১:০৮ পি.এম
এলাকা ভিত্তিক টহল দল গঠনের সিদ্ধান্ত

এলাকা ভিত্তিক টহল দল গঠনের সিদ্ধান্ত
গোয়ালন্দে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং জন-নিরাপত্তা নিশ্চিতের দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রজনতা মহাসড়ক দিয়ে উপজেলা পরিষদে যান। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করেন।
এ সময় ছাত্রজনতার দাবির প্রেক্ষিতে ইউএনও এলাকায় এলাকায় টহল দল গঠন করতে ছাত্র জনতাকে অনুমতি দেন।
বিক্ষোভ মিছিলে "ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই" এই স্লোগান দিতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন, শফিক মন্ডল, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, আমিনুল ইসলাম, শংকর কুমার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধও বৃদ্ধি পেয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।
বক্তারা আরো বলেন, দূবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM