1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৮ বার পঠিত

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

রাবি প্রতিনিধি :সারাদেশে ধর্ষণ, খুন ও সামাজিক অনাচারের প্রতিবাদে ছাত্র-যুব সমাবেশ করেছে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ শাখা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজশাহীর জিরো পয়েন্ট, সাহেব বাজারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাই রোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ছাত্র-নাগরিক সমাবেশে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশের চলমান পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সোচ্চার হতে বলেন। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান তারা। এসময় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জোরালো আহবান করা হয়।

বহ্নিশিখা-গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ শাখার যৌথ আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং গ্রীন ভয়েস, রাবি’র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সহসমন্বয়ক আব্দুর রহিম, গ্রীন ভয়েস রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তর, সাধারণ সম্পাদক আহসান হাবিব, রাজশাহী কলেজের সাবেক সভাপতি নাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহিন আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন। বহ্নিশিখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক তুহিনা-সহ সাধারণ শিক্ষার্থীরা।

সর্বোপরি একটি সমৃদ্ধ, সবুজ, সতেজ ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সবার প্রতি আহবান জানান সমাবেশের বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD