রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর
রাবি প্রতিনিধি: গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে স্কয়ার ফার্মাসিটিক্যালস সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অপরাহ্নে রাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও স্কয়ার ফার্মালিসিটিক্যালসের পক্ষে এর নির্বাহী পরিচালক (অপারেশন্স) মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর ও তা বিনিময় করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর মোসা. শাহনাজ পারভীনসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও স্কয়ার ফার্মাসিটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের গবেষকগণ যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও পরস্পরের প্রতিষ্ঠানের গবেষণাগার ব্যবহার করতে পারবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM