ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১২:৪৫ এ.এম
খানখানাপুরে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খানখানাপুরে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সী মো. আঃ জব্বার, জেলা আয়কর কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত এগিয়ে যেতে পারে। তাই সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM