ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১২:৪২ এ.এম
গোয়ালন্দে যানবাহনে পুলিশি তল্লাশে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

গোয়ালন্দে যানবাহনে পুলিশি তল্লাশে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নাম আমিনুর বিশ্বাস ওরফে কাদের (২৮)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি পশ্চিম পাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।
সোমবার বেলা ৩ টার দিকে প্রেসনোটের মাধ্যমে থানা পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীর সামনে স্থাপিত চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে থাকে পুলিশ। এ সময় সন্ধ্যা পৌনে ৬ টার দিকে একটি বাসে তল্লাশিকালে গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফরকৃত আসামীকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM