সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১১:০৪ এ.এম
গাংনীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ
গাংনীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রুদ্র ঃ মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ঘরের আড়া থেকে রুবিনা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
রুবিনা খাতুন গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য রাজু আহমেদ জানান, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রুবিনা খাতুনের পরিবারের লোকজন তার বিয়ের দিনক্ষণ ঠিক করেছিল। কিন্তু রবিনা খাতুন ওই বিয়েতে রাজি ছিল না। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM